বালুর উপর দিয়ে হাঁটার চেয়ে শক্ত মাটির উপর দিয়ে হাঁটা সহজ কেন?
উত্তর: আমরা যখন হাঁটি তখন আমরা পা দিয়ে মাটিতে ধাক্কা দিই (অর্থাৎ, বল প্রয়োগ করি)। তখন মাটি নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী আমাদের শরীরে সমান ও বিপরীত বল প্রয়োগ করে, যার কারণে হাঁটতে পারি। শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটা কঠিন। তার কারণ হলো বালুর উপর বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়। এক্ষেত্রে, নিউটনের তৃতীয় সূত্রানুসারে পাল্টা বলটাও ঠিকভাবে পাওয়া যায় না। অপরদিকে, শক্ত মাটিতে হাঁটলে মাটিতে বল প্রযুক্ত হয় এবং নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী মাটিও সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করে। যার কারণে বালুর উপর দিয়ে হাঁটার চেয়ে শক্ত মাটির উপর দিয়ে হাঁটা সহজ।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
বালুর উপর দিয়ে হাঁটার চেয়ে শক্ত মাটির উপর দিয়ে হাঁটা সহজ কেন?
উত্তর