সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি সম্পন্ন বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বার বার অতিক্রম করে। আবার কোনো গতিশীল বস্তু তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ কোনো বস্তু যদি সমান সময় পর পর একই বিন্দু অতিক্রম না করে ভিন্ন ভিন্ন সময় পরপর অতিক্রম করে তখন সেটি ঘূর্ণন গতি হলেও পর্যায়বৃত্ত গতি নয়। তাই বলা যায় সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়- ব্যাখ্যা কর।
উত্তর