AB লক্ষ্যবস্তুটিকে F ও O এর মধ্যে এবং O এর বাইরে স্থাপন করে রশ্মিচিত্র অঙ্কন কর এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা কর।
উত্তর: উদ্দীপকের দর্পণটিতে AB লক্ষ্যবস্তুটিকে F ও O এর মধ্যে অর্থাৎ বক্রতার কেন্দ্রের ভেতরে স্থাপন করলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। আবার AB লক্ষ্যবস্তুটিকে O এর বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপন করলে প্রতিবিম্ব দর্পণের সামনে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে গঠিত হয়। রশ্মিচিত্রের মাধ্যমে নিচে এটি দেখানো হলো- ধরি, AB লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্র O ও প্রধান ফোকাস F-এর মধ্যে অবস্থিত। A হতে আগত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি AQ প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে অগ্রসর হবে এবং প্রধান ফোকাস F গামী অপর একটি রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল পথে নির্গত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় A [গণিত] বিন্দুতে মিলিত হয়। সুতরাং A [গণিত] হবে A বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। A [গণিত] থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব A'B [গণিত] হবে AB-এর বাস্তব প্রতিবিম্ব। চিত্র হতে দেখা যায়,প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে।প্রতিবিম্বের প্রকৃতি: বাস্তব ও উল্টো।প্রতিবিম্বের আকৃতি: বিবর্ধিত। আবার, দর্পণটিতে AB লক্ষ্যবস্তুকে O এর বাইরে রাখার ফলে A থেকে দুটি রশ্মি AQ ও QA [গণিত] নির্গত হয়ে প্রতিফলনের AQ [গণিত] ও RA [গণিত] বরাবর চলে যায় যা পরস্পর A [গণিত] বিন্দুতে ছেদ করে। B হতে অপর একটি আলোকরশ্মি প্রধান অক্ষ বরাবর নির্গত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে। A [গণিত] হতে প্রধান অক্ষের উপর A'B [গণিত] লম্ব টানা হয় যা AB এর প্রতিবিম্ব নির্দেশ করে।চিত্র হতে দেখা যায়,প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে।প্রতিবিম্বের প্রকৃতি: বাস্তব ও উল্টো।প্রতিবিম্বের আকৃতি: খর্বিত।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
AB লক্ষ্যবস্তুটিকে F ও O এর মধ্যে এবং O এর বাইরে স্থাপন করে রশ্মিচি…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর