তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়?[পাবনা জিলা স্কুল, পাবনা]
ক. অনাহিত বস্তুকে আহিত
খ. আহিত বস্তুকে অনাহিত
গ. আহিত বস্তুর চার্জ হ্রাস করা
ঘ. আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা
উত্তর: অনাহিত বস্তুকে আহিত
ব্যাখ্যা: কোনো অনাহিত পরিবাহককে ধনাত্মক আধানে আহিত করতে ঋণাত্মক আধান যুক্ত এবং ঋণাত্মক আধানে আহিত করতে ধনাত্মক আধান যুক্ত পরিবাহী ব্যবহার করা হয়। ধরি, ধনাত্মক আধানযুক্ত একটি বস্তু রয়েছে। এর সাহায্যে কোনো অনাহিত পরিবাহককে ধনাত্মক আধানে আহিত করা সম্ভব নয়।কারণ বস্তুটিকে কোনো অনাহিত পরিবাহকের এক প্রান্তের নিকটে আনলে তড়িৎ আবেশের মাধ্যমে নিকটের প্রান্তে ঋণাত্মক আধান এবং বিপরীত প্রান্তে ধনাত্মক আধান বিদ্যমান থাকে। বস্তুটি ঋণাত্মক আধানকে আকর্ষণ করে এবং ধনাত্মক আধানকে বিকর্ষণ করে।এরপর অনাহিত বস্তুটি ভূ-সংযোজিত করলে তা ঋণাত্মক আদানে আহিত হবে। অনুরূপভাবে কোনো ঋণাত্মক আধানে আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · MCQ
