একটি সরল ধারক তৈরির সময় দুটি অন্তরিত ধাতব পাতকে পরস্পরের সাথে কীভাবে সাজানো হয়?[কু. বো. '১৫][বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া]
ক. সমান্তরালভাবে
খ. লম্বভাবে
গ. অনুক্রমভাবে
ঘ. তির্যকভাবে
উত্তর: সমান্তরালভাবে
ব্যাখ্যা: একটি সরল ধারক তৈরি করা হয় দুটি অন্তরিত ধাতব পাতকে পরস্পর সমান্তরালে রেখে। যখন একটি ব্যাটারিকে এর দুটি পাতের সাথে সংযুক্ত করা হয়। তখন ব্যাটারির ঋণাত্মক দণ্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দণ্ডে প্রবাহিত হয়। ফলে ঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · MCQ