বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিং-এ সুচালো শলাকা ব্যবহার করা হয় কেন?
উত্তর: বজ্রপাতের ফলে উঁচু বিল্ডিং-এর যেন কোনো ক্ষতি না হয় তার জন্য সুচালো শলাকা ব্যবহার করা হয়। একটি ধাতব দণ্ডকে বিল্ডিং-এর গা ঘেঁষে এমনভাবে স্থাপন করা হয় যেন এর সুচালো উপরিভাগ ছাদের চেয়েও বেশি উঁচুতে থাকে এবং এর নিম্নভাগ ভালোভাবে মাটিতে পুতে রাখা হয়। যখন তড়িৎগ্রস্ত মেঘ বাড়ির উপরে আসে, তখন এটি দণ্ডে বিপরীত আধান আবিষ্ট করে। কিন্তু দণ্ডের উপরি প্রান্ত সুচালোবিশিষ্ট হওয়ায় সেখানে বেশি আধান জমা হয় এবং সুচালো মুখ দিয়ে তড়িৎক্ষরণ হয়। বায়ুকণাগুলো এই আধান নিয়ে আহিত হয় এবং মেঘের বিপরীত আধান কর্তৃক আকৃষ্ট হয়ে মেঘের দিকে চলে যায় এবং মেঘকে নিস্তড়িত করে। বজ্রপাতের আশঙ্কা কমানোর জন্যই উঁচু বিল্ডিং-এ সুচালো শলাকা ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিং-এ সুচালো শলাকা ব্যবহার করা হয় কেন?
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর