এক্স-রে খালি চোখে দেখা যায় না- কেন?
উত্তর: এক্সরের তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমার বাইরে বলে আমরা এক্সরে দেখতে পাই না। আলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর বিশাল তরঙ্গদৈর্ঘ্যের ছোট একটা অংশ আমরা দেখতে পাই, এ দৃশ্যমান আলোর সীমা 400 mm থেকে 700 mm পর্যন্ত। তরঙ্গদৈর্ঘ্যের সীমা এর চেয়ে বড় বা ছোট হলে আমরা দেখতে পাই না। যেহেতু এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য থেকেও অনেক ছোট, এজন্য এক্স-রে খালি চোখে দেখা যায় না।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
এক্স-রে খালি চোখে দেখা যায় না- কেন?
উত্তর