উদ্দীপকে উল্লিখিত দর্পণ হতে 10 cm-এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি উপস্থাপন কর।
উত্তর: 'গ' হতে পাই, উদ্দীপকের উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব 10 cm। উত্তল দর্পণের সামনে যেখানেই লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তার প্রতিবিম্ব দর্পণের পিছনে মেরু ও প্রধান ফোকাসের মাঝে গঠিত হবে।এছাড়া উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়। চিত্রে [গণিত] একটি উত্তল দর্পণ যার O মেরু, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস। প্রধান অক্ষ CO-এর বর্ধিতাংশের উপর PQ একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থিত। P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র C বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে যায়। উভয় রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে [গণিত] বিন্দুতে মিলিত হয়। Q থেকে অপর রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। [গণিত] থেকে প্রধান অক্ষের উপর [গণিত] লম্ব আঁকলে [গণিত] হবে PQ লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব। বিম্বের অবস্থান : দর্পণের পিছনে।বিম্বের আকৃতি : খর্বিত বা ছোট।বিম্বের প্রকৃতি : অবাস্তব ও সোজা।অর্থাৎ, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 10 cm -এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিদ্ব পাওয়া সম্ভব নয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দর্পণ হতে 10 cm-এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর