অবতল দর্পণে কীভাবে বাস্তব ও অবাস্তব বিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও।
উত্তর: অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। যেমন মেরু ও ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকলে অবাস্তব অন্যথায় বাস্তব বিম্ব গঠিত হয়। নিচে এদের বিম্ব গঠন প্রক্রিয়া দেখানো হলো: বাস্তব বিম্ব গঠন: প্রধান ফোকাসের বাইরে অবস্থিত PQ লক্ষ্যবস্তুর শীর্ষ P হতে নিঃসৃত আলোকরশ্মি দর্পণের M বিন্দুতে প্রতিফলিত হয়ে MF [গণিত] রশ্মি হিসেবে ফোকাস বিন্দু F দিয়ে নির্গত হয়।আবার একই P শীর্ষ হতে নির্গত PD আলোকরশ্মি ফোকাস বিন্দুগামী হয়ে দর্পণ পৃষ্ঠে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে DE আলোকরশ্মি হিসেবে নির্গত হয়। MF [গণিত] ও DE পরস্পর P [গণিত] বিন্দুতে ছেদ করে। P [গণিত] হতে প্রধান অক্ষের উপর P'Q [গণিত] লম্ব আঁকা হয়েছে। সুতরাং Q'P [গণিত] হলো নির্ণেয় PQ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব।অবস্থান: দর্পণের সামনেআকার: বিবর্ধিত/ খর্বিতপ্রকৃতি: বাস্তব ও উল্টো অবাস্তব বিম্ব গঠন : মেরু ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত PQ লক্ষ্যবস্তুর P থেকে আলোক রশ্মি R বিন্দুতে আপতিত হয়ে RF পথে প্রতিফলিত হয়। আর একটি রশ্মি PM পথে দর্পণে আপতিত হয়ে ঐ পথেই ফিরে আসে। রশ্মিদ্বয়কে দর্পণের পেছনের দিকে বর্ধিত করলে এরা P [গণিত] বিন্দুতে ছেদ করে। এখন P [গণিত] বিন্দু থেকে CO অক্ষের বর্ধিতাংশের উপর P'Q [গণিত] লম্ব আঁকা হলে P'Q [গণিত] হবে PQ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব।অবস্থান: দর্পণের পিছনে।আকার: বিবর্ধিত।প্রকৃতি: অবাস্তব ও সোজা।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
অবতল দর্পণে কীভাবে বাস্তব ও অবাস্তব বিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্বের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর