উদ্দীপকে উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই হবে।
উত্তর: উদ্দীপকের উত্তল দর্পণে গঠিত বিম্বের দূরত্ব, v = - 10 cm ['গ' হতে] অর্থাৎ, অবাস্তব বিম্ব গঠিত হয়। আবার, উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ অর্থাৎ, অবতল দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকলে অবাস্তব বিম্ব গঠিত হবে। নিচে রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো : চিত্রে MPM [গণিত] একটি অবতল দর্পণ। যার মেরু P, CP প্রধান অক্ষ, C বক্রতার কেন্দ্র এবং F প্রধান ফোকাস। AB একটি লক্ষ্যবস্তু যা প্রধান অক্ষের উপর P এবং F এর মাঝে লম্বভাবে অবস্থিত। A থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। A থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। উক্ত দুটি রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে A [গণিত] বিন্দুতে মিলিত হয়। তাহলে A [গণিত] বিন্দুটি A বিন্দুর অবাস্তব বিম্ব। অপরদিকে B থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। A [গণিত] থেকে প্রধান অক্ষের বর্ধিতাংশের উপর A'B [গণিত] লম্ব আঁকলে এটি হবে AB বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। বিম্বের প্রকৃতি: অবাস্তব ও সোজা। সুতরাং, উদ্দীপকে উল্লেখিত দর্পণের বিপরীত দর্পণ অর্থাৎ, অবতল দর্পণ ব্যবহার করে একই প্রকৃতির বিম্ব গঠিত হয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর