লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একইসাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব? রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে MPM [গণিত] একটি অবতল দর্পণ। যার মেরু P, প্রধান ফোকাস F, বক্রতার কেন্দ্র C। প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে OF একটি লক্ষ্যবস্তু। ০ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। ০ থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরালে গমন করে এবং পিছনের দিকে বর্ধিত করলেও সমান্তরালে যায়। এক্ষেত্রে-বিম্বের অবস্থান : অসীম দূরত্বেবিম্বের আকৃতি : অত্যন্ত বিবর্ধিতবিম্বের প্রকৃতি : বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজাউক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় যে, লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে রাখলে উক্ত অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় বিম্ব গঠিত হয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একইসাথে বাস্তব অথবা অবাস্তব …
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর