সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়; ব্যাখ্যা কর।
উত্তর: কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিকে একই দিকে অতিক্রমকারী বস্তুর গতি হলো পর্যায়বৃত্ত গতি। অন্যদিকে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে অতিক্রান্তকালে বস্তুর গতি হলো স্পন্দন গতি। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। এটি স্পন্দন গতির বৈশিষ্ট্য যা পর্যায়বৃত্ত গতির ধর্ম নয়। তাই বলা যায়, সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়; ব্যাখ্যা কর।
উত্তর