আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব- ব্যাখ্যা কর।
উত্তর: বেগ একটি ভেক্টর রাশি এবং দ্রুতি একটি স্কেলার রাশি। বেগের মান ও দিক দুইটি রয়েছে কিন্তু দ্রুতির শুধু মান রয়েছে। দ্রুতি মূলত বেগের মান। সমবেগ হলে বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে। আবার বেগের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হলে তা হয় অসমবেগ। বেগের মান অপরিবর্তিত বেগের দিকের পরিবর্তনেও অসমবেগ হয়। অর্থাৎ এক্ষেত্রে সমদ্রুতি হয় কিন্তু সমবেগ হয় না। তাই কোনো বস্তু আঁকাবাঁকা পথে চললে তার বেগের মান অপরিবর্তিত থাকলেও প্রতিনিয়ত দিকের পরিবর্তন ঘটে। তাই আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব- ব্যাখ্যা কর।
উত্তর