একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য- ব্যাখ্যা কর।
উত্তর: দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। সাধারণ মিটার স্কেলে সর্বনিম্ন 1 mm পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.1 mm বা 0.2 mm সঠিক ভাবে মাপা যায় না। অপরদিকে ভার্নিয়ার স্কেলের সাহায্যে 0.1 mm বা 0.2 mm সূক্ষ্মভাবে মাপা যায়। শুধু তাই নয়, ভার্নিয়ার স্কেল দিয়ে এর ভার্নিয়ার ধ্রুবকের পরিমাণ পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। অর্থাৎ, যদি ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm হয় তবে ভার্নিয়ার স্কেলটি দিয়ে সর্বনিম্ন 0.01 mm পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা যাবে। এজন্য সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর