আব্বাস সাহেব কোন ঘটনাটি দিয়ে চিন্তিত? কৃষিক্ষেত্রে উক্ত ঘটনার প্রভাব বর্ণনা কর।
উত্তর: আব্বাস সাহেব বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন জনিত উষ্ণতা বৃদ্ধির ঘটনা নিয়ে চিন্তিত। এটি বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এবং মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কৃষিক্ষেত্রের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে কৃষিক্ষেত্রে নানান সমস্যা দেখা দিচ্ছে, যা খাদ্য উৎপাদন ও কৃষকদের জীবিকা সংকটে ফেলছে। ফসলের উৎপাদন ও হ্রাস পাচ্ছে। কারণ উচ্চ তাপমাত্রা ফসলের উৎপাদন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। অতিরিক্ত তাপমাত্রা ও নিয়মিত বৃষ্টিপাতের কারণে ফসলের গুণগত মান ও ফলন কমে যাচ্ছে। অতিবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে, যা কৃষিক্ষেত্রে, ব্যাপক ক্ষতি করছে। কৃষিজমি প্লাবিত হওয়ায় এবং মাটির উর্বরতা নষ্ট হওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘস্থায়ী খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা সেচ ব্যবস্থাকে ব্যবহত করছে। আবার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি কৃষিজ উৎপাদন কমিয়ে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি নতুন ধরনের কীটপতঙ্গ ও রোগ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। এতে ফসলের ক্ষতি বেড়ে যাচ্ছে, কৃষকদের কীটনাশকের ব্যবহারও বাড়াতে হচ্ছে।সর্বোপরি উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন কৃষি ক্ষেত্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
আব্বাস সাহেব কোন ঘটনাটি দিয়ে চিন্তিত? কৃষিক্ষেত্রে উক্ত ঘটনার প্রভা…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর