উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে নিচে একটি নমুনা প্রতিবেদন তৈরি করা হলো- প্রতিবেদন তৈরি করা হলো- ছাত্রের নাম: মোঃ হাসান আল মাসুদ। প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তত্ত্বাবধায়কের নাম: মোঃ শফিকুল হক। প্রতিবেদনের বিষয়: 'মাদককে না বলুন'। প্রতিবেদনের উদ্দেশ্য: সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক পরিহারে উৎসাহ প্রদান কুমিল্লা ভিক্টেরিয়া কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের পাঁচ সদস্যের একটি গ্রুপ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে মাদকের প্রবণতা হ্রাস করার ওপর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। উক্ত গ্রামের মেম্বার, চেয়ারম্যান ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে উক্ত গ্রুপ কাজ করে। মাঠকর্মের কর্মকান্ডের ওপর একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে কতিপয় সুপারিশ করা হয় যা নিম্নরূপ- ১. মাদক বিরোধী কমিটি গঠন করতে হবে। ২. বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করতে হবে। ৩. বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ৪. সকল অনুষ্ঠানে যুব ও নারী সম্প্রদায়কে অংশগ্রহণ করাতে হবে। ৫. ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ ব্যাপারে সচেতন করার দায়িত্ব দিতে হবে। সর্বোপরি মাদক একটি জীবন ধ্বংসকারী প্রক্রিয়া। এর থেকে নিজেকে দূরে রাখতে হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর