দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
উত্তর: আমাদের সমাজের সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানে পেশাদার কর্মীরা যে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করেন তাকে কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া বলে। দীপ্রা খুবই চঞ্চল স্বভাবের অটিস্টিক শিশু। বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট অনেক অভিযোগ। ভাইরাসজনিত কারণে মাঝে মাঝে অসুস্থ থাকে। মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল অটিস্টিক শিশু দীপ্রা ও তার পরিবারের চাহিদাসমূহ নিরূপণ করেন। এক্ষেত্রে তিনি দীপ্রার শারীরিক ও মানসিক চাহিদাসমূহ চিহ্নিত এবং তার ক্ষেত্রে পরিবারের প্রত্যাশা যাচাই করেন। শিশুটির জন্য শারীরিক, মানসিক এবং স্পিস থেরাপি প্রয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়, খেলাধুলার জন্য বিশেষ খেলা, প্রশিক্ষক ও মাঠ প্রয়োজন। শিশুটির জন্য প্রতিবেশী বন্ধু প্রয়োজন, শারীরিক চিকিৎসাও প্রয়োজন। • দীপ্রার চাহিদা ও সমস্যা নিরূপণের পর কাজল শিশুটির পরিবার, প্রতিবেশী, বিদ্যালয় শিক্ষক, স্পিস থেরাপিস্ট এবং চিকিৎসকের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করেন, পেশাগত সম্পর্ক স্থাপন করেন এবং দীপ্রার সমস্যা সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে সেবাদান করেন। কাজল কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সংগঠন করেন। সমস্যাগ্রস্ত পর্যায়- হস্তক্ষেপ এবং ব্যবস্থা পর্যায়- হস্তক্ষেপ। এখানে দীপ্রার সক্ষমতা বাড়ানো, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে শেখা এবং বিদ্যমান ব্যবস্থার সুযোগ সৃষ্টি করা হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর