কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।
উত্তর: কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ার কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে। কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া দুটি পর্যায়ে সংঘটিত হয়। সমস্যাগ্রস্ত পর্যায় হস্তক্ষেপ (Client Level Intervention) এবং ব্যবস্থা পর্যায় হস্তক্ষেপ (System Level Intervention)। এ প্রক্রিয়ার মূল কাজ হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সক্ষমতা বাড়ানো, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে শেখা এবং বিদ্যমান ব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়। পেশাদার সমাজকর্মী ও সমস্যাগ্রস্ত মুখোমুখী বসে কিংবা পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যাগ্রস্তের চাহিদা নিরূপণ, সমস্যাগ্রস্তের সবল ও দুর্বল দিক চিহ্নিতকরণ, সমস্যাগ্রস্তের সামাজিক, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সম্পাদসমূহ চিহ্নিতকরণ। এক্ষেত্রে সমস্যাগ্রস্তের পরিবার, বন্ধু, আত্মীয়, শিক্ষক, প্রতিবেশী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হতে তথ্য সংগ্রহ করতে হয়। নিরূপিত চাহিদার ভিত্তিতে সমাজকর্মী সমস্যাগ্রস্তের জন্য সেবা পরিকল্পনা তৈরি করেন। এ পরিকল্পনা বাস্তবায়নে যে সকল কৌশল ও সম্পদ ব্যবহৃত হবে তার তালিকা তৈরিকরণ। সেবা পরিকল্পনা বাস্তবায়নে সমাজকর্মী, সমস্যাগ্রস্ত ও সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়। সেবা পরিকল্পনা তৈরিতে সমস্যাগ্রস্তকে সম্পৃক্ত করা হয়। সমাজকর্মী এ পর্যায়ে পারিপার্শ্বিক বিদ্যমান ব্যবস্থার সবলতা ও সীমাবদ্ধতাসমূহ বিশ্লেষণ করে প্রত্যাশিত ফলাফলের নকশা অঙ্কন করেন। তাছাড়া বিদ্যমান ব্যবস্থার মানোন্নয়নে কৌশল নির্বাচন এবং কৌশলসমূহের ফলপ্রসূতা নিরূপণ করেন। সমাজকর্মী এ পর্যায়ে প্রত্যাশিত ফলাফল লাভে প্রতিনিয়ত অঙ্কিত নকশা পরিমার্জন ও সংশোধন করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর