উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বৈশ্বিক উষ্ণায়ন থেকে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভুত এই সমস্যা সমাধানে সমাজকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।প্রথমত, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং গণমাধমে * জলবায়ু পরিবর্তনের কারণ এর নেতিবাচক প্রভাব, কোন কোন বিষয় এবং কারা এর জন্য দায়ী ও এর প্রেক্ষিতে জনসাধারণের ভূমিকা কেমন হওয়া উচিত তা সবিস্তারে তুলে ধরা সমাজকর্মীর ভূমিকার অংশ। দ্বিতীয়ত, গবেষণার মাধ্যমে তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে বুদ্ধিবৃত্তিক উপায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরূপণ, মানুষের জীবন ও জীবিকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মধ্যেও টিকে থাকতে অভিযোজন কৌশল উদ্ভাবন করা। তৃতীয়ত, গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারকদের সাথে যোগাযোগের মাধ্যমে জলবায়ু অনুকূল নীতি প্রণয়নে ভূমিকা রাখা। চতুর্থত, দল সমাজকর্ম ও জনসমষ্টি সংগঠনের মাধ্যমে জলবায়ু বিপন্নের জন্য যেসব প্রতিষ্ঠান, বিষয় বা উপকরণ দায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, জনমত সৃষ্টিতে ভূমিকা রাখা। সর্বোপরি জলবায়ু পরিবর্তনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদেরকে বিদ্যমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে সহায়কের ভূমিকা পালন করা এবং তাদের মানবাধিকার সম্পর্কে সোচ্চার ভূমিকা পালন করা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর