শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত পরিবেশগত ভারসাম্যহীনতার কারণ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবেশগত ভারসাম্যহীনতার কারণ হলো জলবায়ু পরিবর্তন।জলবায়ুর পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতিপ্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। গ্রিনহাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতিপ্রকৃতিতে অনেক পরিবর্তন সাধিত হয়। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন ইত্যাদি জলবায়ু পরিবর্তনেরই ফল। উদ্দীপকে ঋতুবৈচিত্র্যের স্বাদ না পাওয়া, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হওয়া, পাহাড়ি ঢলে অনেক অঞ্চল প্লাবিত হওয়া, কলকারখানার বিষাক্ত ধোঁয়ার প্রভাব, নদীভাঙন ইত্যাদি জলবায়ু পরিবর্তনেরই ফল। জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণের মধ্যে অন্যতম হলো গ্রিন হাউস প্রক্রিয়ার পরিবর্তন। এর ফলে বিশ্বের বায়ুমণ্ডলে তাপ সঞ্চিত থাকে এবং জলবায়ুর পরিবর্তন সাধিত হয়। পারমাণবিক আবর্জনার তেজস্ক্রিয়তাও জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী। কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া বায়ুতে কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন জাতীয় গ্যাস যুক্ত করে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্রমশ ধ্বংস করে। ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। মনুষ্যসৃষ্ট নানা কারণের মাঝে অবাধে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, বনভূমি উজাড়, কৃষিকাজের জন্য ভূমির অবাধ ব্যবহার ইত্যাদির জন্যও জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং যার ফলে পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত পরিবেশগত ভারসাম্যহীনতার কারণ পাঠ্যপুস্তকের আলোকে …

উদ্দীপক

বাংলাদেশে এখন আর ঋতু বৈচিত্র্যের স্বাদ পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি জনজীবনে দুর্ভোগ ডেকে আনছে। ফি বছর পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে অনেক অঞ্চল। সর্বোপরি কলকারখানার বিষাক্ত ধোঁয়া নির্মল আকাশকে করছে কলুষিত। নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে অনেক আবাদি জমি।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিবেশগত ভারসাম্যহীনতার কারণ হলো জলবায়ু পরিবর্তন।জলবায়ুর পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতিপ্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। গ্রিনহাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতিপ্রকৃতিতে অনেক পরিবর্তন সাধিত হয়। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন ইত্যাদি জলবায়ু পরিবর্তনেরই ফল। উদ্দীপকে ঋতুবৈচিত্র্যের স্বাদ না পাওয়া, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হওয়া, পাহাড়ি ঢলে অনেক অঞ্চল প্লাবিত হওয়া, কলকারখানার বিষাক্ত ধোঁয়ার প্রভাব, নদীভাঙন ইত্যাদি জলবায়ু পরিবর্তনেরই ফল। জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণের মধ্যে অন্যতম হলো গ্রিন হাউস প্রক্রিয়ার পরিবর্তন। এর ফলে বিশ্বের বায়ুমণ্ডলে তাপ সঞ্চিত থাকে এবং জলবায়ুর পরিবর্তন সাধিত হয়। পারমাণবিক আবর্জনার তেজস্ক্রিয়তাও জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী। কলকারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া বায়ুতে কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন জাতীয় গ্যাস যুক্ত করে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্রমশ ধ্বংস করে। ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। মনুষ্যসৃষ্ট নানা কারণের মাঝে অবাধে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, বনভূমি উজাড়, কৃষিকাজের জন্য ভূমির অবাধ ব্যবহার ইত্যাদির জন্যও জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং যার ফলে পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে।

উত্তর

উদ্দীপকে জলবায়ু পরিবর্তন নামক সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। জলবায়ু পরিবর্তনের নানাবিধ কারণ রয়েছে। সেগুলো নিম্নরূপ-প্রাকৃতিক কারণে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হলেও মানবসৃষ্ট কারণে জলবায়ু খুব দ্রুত পরিবর্তিত হয়। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মানবসৃষ্ট কারণকেই মূল কারণ হিসেবে দেখা হয়। জলবায়ু পরিবর্তন হয়ে থাকে মূলত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে, যা বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণায়তনের ঘটনাটি ঘটে চলেছে গ্রিন হাউস গ্যাস উৎপাদনের মধ্য দিয়ে। গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। শিল্পবিপ্লব-পরবর্তী ১৫০ বছরের বেশি সময় ধরে পৃথিবীর বায়ুমণ্ডলে ক্রমাগত অধিক হারে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডসহ বিভিন্ন গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলের উত্তাপ বেড়ে চলেছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, জমি ব্যবহারে পরিবর্তন, বৃক্ষ নিধন, বন উজাড়, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, মিথেন গ্যাস নির্গমন প্রভৃতি কারণে জলবায়ু পরিবর্তন হয়। এছাড়া ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার থেকে নির্গত ক্লোরো-ফ্লোরো কার্বন বা CFC গ্যাসের অত্যধিক নির্গমনের ফলে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি প্রবেশে সাহায্য করে থাকে। অতিবেগুনি রশ্মি পৃথিবীতে জীবের অনুকূলে পরিবেশ নষ্ট করে থাকে। এ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এ বাইরের প্রকৃতির স্বাভাবিক নিয়মে জলবায়ু পরিবর্তন হয়। সেগুলো হচ্ছে- প্লেটের গতির তারতম্য, পৃথিবীর কক্ষ পথের পরিবর্তন এবং সৌরজগতের স্বল্প ও দীর্ঘমেয়াদি তারতম্য বৈশ্বিক জলবায়ুর কিছুটা প্রভাব ফেলে।সর্বোপরি জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কারণে ঘটা বৈশ্বিক উষ্ণায়নই দায়ী।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।