উদ্দীপকে 'ক'-এর সমস্যাটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' মধ্যে অন্যতম সামাজিক সমস্যা অটিজমের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে। তাই সে অটিজম রোগে আক্রান্ত।অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, যা ব্যক্তিকে অস্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক করে তোলে। এর ফলে সে সমাজে অন্যান্যদের সাথে স্বাভাবিক আচরণ বা ক্রিয়া-প্রতিক্রিয়া করতে পারে না। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সংজ্ঞানুযায়ী অটিজম হলো শিশুর মস্তিষ্ক বিকাশজনিত প্রতিবন্ধকতা, যার বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক-অমৌখিক যোগাযোগের অক্ষমতা, সীমাবদ্ধতা, পুনরাবৃত্তি ও গৎবাঁধা আচরণ। অটিজমে আক্রান্ত শিশুর। তিনটি ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয়। যথা সামাজিক মিথস্ক্রিয়া, যোগাযোগ ও আচরণ।উদ্দীপকে আবরারের আচরণে একই কাজ বার বার করার বিষয়টি তার আচরণগত অস্বাভাবিকতা ফুটিয়ে তুলছে। কারও সাথে মিশতে না চাওয়া এবং একা একা খেলতে পছন্দ করা বিষয় দুটি তার সামাজিক মিথস্ক্রিয়ার সীমাবদ্ধতাকে নির্দেশ করছে। কারও সাথে চোখে চোখ রেখে তাকাতে না পারা বিষয়টি যোগাযোগ তৈরির অপরাগতা নির্দেশ করছে।সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক' অটিজমে আক্রান্ত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক'-এর সমস্যাটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর