তুমি কি মনে কর, উদ্দীপকে 'ক' এর বাবা-মা তাকে স্কুলে না পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? যুক্তি দাও।
উত্তর: অটিজম মানুষের জীবনব্যাপী স্থায়ী সমস্যা হওয়ায় সমাজ বা জাতীয় জীবনে ব্যাপক প্রভাব পড়ে।অটিজম মস্তিষ্কের বিকাশের প্রতিবন্ধীকতাজনিত কারণে শিশুর শারীরিক ও মানসিক ভারসাম্য থাকে না। ফলে সে অস্বাভাবিক যে আচরণ করে, তা সমাজের চোখে ভিন্নভাবে দেখা হয়। অটিজম সম্পর্কে সঠিক ধারণা ও শিক্ষা না থাকার কারণে অটিস্টিক শিশু ও ব্যক্তিদের বোঝা হিসেবে দেখা হয়। এছাড়াও অটিস্টিক রোগীরা সাধারণত বেকার থাকে। ফলে সমাজ ও দেশের জন্য বোঝা হিসেবে তাদেরকে ভরণপোষণ দিতে হয়। সমাজে অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তাদের অটিস্টিক শিশুকে সবার সামনে নিয়ে আসতে চান না। এসব শিশুর আচরণে অনেক সময় পরিবারে নানা ধরনের অশান্তি নেমে আসে। আবার অটিজমে আক্রান্ত পরিবারকে সমাজের লোকেরা এড়িয়ে চলে। সামাজিক অনুষ্ঠানে এ সমস্ত পরিবারকে ডাকা হয় না। অনেকে আবার এ ধরনের পরিবারে ছেলে বা মেয়ের বিয়ে দিতে চায় না। এজন্য পরিবারের অন্য সদস্যরা লোকলজ্জার ভয়ে এবং বিব্রতকর পরিস্থিতি এড়াতে অটিস্টিক শিশুদের নিয়ে বাইরে বের হতে চায় না। অটিজমে আক্রান্ত শিশুরা অনেক সময় খুবই মেধাবী হয়। কিন্তু সাধারণভাবে শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতার কারণে এরা স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। ফলে উৎপাদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। অটিস্টিক শিশুরা খুব জেদি প্রকৃতির হয়ে থাকে। নিজ বাসা থেকে অন্য কোথাও যেতে পছন্দ করে না। যার ফলে অভিভাবকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে।পরিশেষে বলা যায়, জাতীয় জীবনে অটিজমের নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে 'ক' এর বাবা-মা তাকে স্কুলে না পাঠিয়ে সঠিক …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর