বৃত্তচিত্রে যে সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে তার মৌলিক কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: বৃত্তচিত্রে প্রদর্শিত সামাজিক সমস্যাটি মাদকাসক্তি।মাদকাসক্তি সমস্যাটির মৌলিক কারণগুলো হলো- অশিক্ষা ও সচেতনতার অভাব' অনেক ক্ষেত্রে সাধারণ জনগণকে মাদকের দিকে ঠেলে দেয়। যেহেতু তারা মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তেমন কিছু জানে না, সেহেতু এই অজ্ঞতাই তাদের মাদকাসক্তির প্রবণতাকে বাড়িয়ে দেয়। মাদকাসক্তির অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব। বেকার যুবকরা হতাশায় মাদক গ্রহণের দিকে ঝুঁকে পড়ে, যা পরিবার ও সমাজের জন্য সমস্যার সৃষ্টি করে। পরিবারে ভাঙন, সম্পর্কের অবনতি, ভাঙন বা মানবিক চাপ মানুষকে মাদক গ্রহণের দিকে ঠেলে দিতে পারে। মাদক হতাশার কষ্ট ভুলিয়ে রাখতে পারে- এ ধরনের বিশ্বাস বা চিন্তা থেকে প্রভাবিত হয়ে তারা মাদক গ্রহণের পথ বেছে নেয়। অল্প বয়সে বন্ধুদের খারাপ প্রভাব বা সামাজিক পরিবেশের কারণে অনেকেই মাদক গ্রহণ শুরু করে। এটি বিশেষত কিশোর ও তরুণদের ক্ষেত্রে দেখা যায়। আবার মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় থেকে মাদকাসক্তি তৈরি হয়। এ সমস্ত কারণই মূলত মাদকাসক্তির জন্য দায়ী।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বৃত্তচিত্রে যে সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে তার মৌলিক কারণগুলো ব্যা…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর