উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের প্রত্যয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জিজ্ঞাসা চিহ্নিত স্থানে 'সামাজিক সমস্যা' প্রত্যয়টি হবে।সামাজিক সমস্যা বলতে সমাজে বিরাজমান এমন নেতিবাচক অবস্থা বা ঘটনা বোঝায়, যা সমাজের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সামাজিক সমস্যা এমন একটি অবস্থা, যা সমাজের অধিকাংশ মানুষ অপছন্দ করে এবং তা থেকে মুক্তি পেতে চায়। এটি সমাজের প্রতিষ্ঠিত রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থি। সামাজিক সমস্যা সমাজের বৃহৎ জনগোষ্ঠীকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পৃথিবীর সকল সমাজেই সামাজিক সমস্যা রয়েছে। সামাজিক সমস্যাগুলো পরস্পর সম্পর্কিত। একটি সামাজিক সমস্যা থেকে অপর আরেকটি সামাজিক সমস্যার জন্ম হয়। সমাজ থেকেই সামাজিক সমস্যা উদ্ভূত হয় এবং এর সমাধান সমাজেই নিহিত থাকে। তাই সামাজিক সমস্যা সমাধানে জনসাধারণের মতৈক্য থাকা আবশ্যক।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের প্রত্যয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর