উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের প্রত্যয়ের মধ্যে পরস্পর আন্তঃসম্পর্ক বিদ্যমান- উক্তিটির সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জিজ্ঞাসা চিহ্নিত স্থানটিতে সামাজিক সমস্যা প্রত্যয়টি হবে। এখানে উল্লিখিত সামাজিক সমস্যার বৈশিষ্টগুলোর মধ্যে পরস্পর আন্তঃসম্পর্ক বিদ্যমান- এই বক্তব্যের সাথে আমি একমত।সমাজের বিভিন্ন অংশ পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সমাজের একদিকে অসংহতি বা বিশৃঙ্খলা দেখা দিলে অন্যদিকেও এর প্রভাব পরিলক্ষিত হয়। ঠিক একইভাবে সামাজিক সমস্যা বিচ্ছিন্নভাবে বিরাজ করে না বরং, একটি সমস্যা অন্য আরেকটি সমস্যা সৃষ্টি করে থাকে অথবা সমস্যাগুলোকে আরও জটিল করে তুলতে পারে। উদাহরণস্বরপ কোনো সমাজে দারিদ্র্য থাকলে এর প্রভাবে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, নিরক্ষরতা, ভিক্ষাবৃত্তি প্রভৃতি সমস্যার জন্ম দিতে পারে। অপরপক্ষে,পুষ্টিহীনতা থেকে স্বাস্থ্যহীনতা তৈরি হয় এবং কর্মক্ষমতা কম হ্রাস পেয়ে উপার্জন ব্যাহত হলে মানুষ দারিদ্র্যের সম্মুখীন হয়।উপরিউক্ত বিশ্লেষণ থেকে বোঝা যায়, সামাজিক সমস্যাগুলো পরস্পর সম্পর্কযুক্ত। একটি সমস্যা অন্য একটি সমস্যা সৃষ্টি করতে পারে বা আরও জটিল করে তুলতে পারে। সুতরাং বলা যায়, সামাজিক সমস্যাগুলো পরস্পর সম্পর্কিত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের প্রত্যয়ের মধ্যে পরস্পর আন্তঃসম্পর্ক বি…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর