রিমার আচরণে কোন সামাজিক সমস্যার প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিমার-এর আচরণে অটিজম সমস্যার প্রকাশ ঘটেছে।অটিজম হলো শারীরিক বিকাশে অপূর্ণতাজনিত একটি সমস্যা। এ রোগে আক্রান্ত শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। অন্যদের থেকে এ শিশুদের আচরণ অস্বাভাবকি মনে হয়। অটিজমে আক্রান্ত শিশুর লক্ষণ প্রকাশ পায় দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে। এ রোগ শিশু বিকাশের তিনটি ক্ষেত্রে প্রভাব ফেলে। যথা- ১. সামাজিক মিথস্ক্রিয়া, ২. যোগাযোগ ও ৩. আচরণ। উদ্দীপকের রিমার-এর বয়স তিন বছর। আবার তার মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তা মূলত অটিস্টিক শিশুদের লক্ষণের সদৃশ। যেমন- ডাকলে সাড়া না দেওয়া এবং চোখে চোখ রেখে না তাকানো- এগুলো সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে পড়ে। আবার, একই কাজ বারবার করা এবং একাকী থাকতে পছন্দ করা- এ দুটি আচরণগত লক্ষণের অন্তর্ভুক্ত। অতএব দেখা যাচ্ছে, রিমার-এর সমস্যাটি মূলত অটিজম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রিমার আচরণে কোন সামাজিক সমস্যার প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর