উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের যে সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো- মাদকাসক্তি। বর্তমান সমাজে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো মাদকাসক্তি। সাধারণভাবে নেশা বা মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মাদকাসক্তি বলতে দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশত মাদকদ্রব্য ব্যবহারকারী ব্যক্তিকে বোঝায়। মাদকাসক্তি কর্মহীনতা, দরিদ্রতা, অকাল মৃত্যু, পারিবারিক ভাঙন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নানা ক্ষতিকর প্রভাব ফেলে। উদ্দীপকে 'X [গণিত] নামের মেয়েটির প্রসঙ্গে বলা হয়েছে যে, সে সঙ্গদোষের কারণে একটি সামাজিক সমস্যার সাথে জড়িত এবং সে একটি নির্দিষ্ট দ্রব্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। এ সমস্যার প্রতিকারে অনেক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই বর্ণনাগুলো মাদকাসক্তির বৈশিষ্ট্য নির্দেশ করে। মাদকাসক্তি এমন একটি সমস্যা, যেখানে ব্যক্তি মাদকদ্রব্যের প্রতি শারীরিকভাবে ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এ আসক্তি থেকে মুক্তি পেতে মাদক নিরাময় কেন্দ্র বা. রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়, যা উদ্দীপকের বর্ণনার সাথে পুরাপুরি মিলে যায়। বাংলাদেশে মাদকাসক্তি একটি গুরুতর সামাজিক সমস্যা, যা বহু পরিবার এবং ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্য…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর