উক্ত সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সামাজিক সমস্যাটি হলো মাদকাসক্তি। এই গুরুতর সমস্যা প্রতিরোধে একজন সমাজকর্মী বহুমুখী ভূমিকা পালন করতে পারেন। সমাজকর্মী সমাজে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করেন। এর জন্য সমাজকর্মী বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে তাদের এ পথ থেকে দূরে থাকতে উৎসাহিত করেন। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের জন্য পরামর্শদান বা কাউন্সেলিং অত্যন্ত জরুরি। সমাজকর্মী ব্যক্তিগত বা দলগত কাউন্সেলিং-এর মাধ্যমে আসক্তদের মানসিক শক্তি বৃদ্ধি করতে এবং আসক্তির পেছনের কারণ শনাক্ত করে তা সমাধানে সহায়তা করেন। এছাড়া তিনি আসক্ত ব্যক্তির পরিবারকেও পরামর্শ দিয়ে সহায়তা করেন। মাদকাসক্ত ব্যক্তিরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পর সমাজে ফিরে আসতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। সমাজকর্মী তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করেন; যেমন- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দক্ষতা, উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া এবং সমাজে পুনরায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করা। একই সঙ্গে তিনি মাদক নিয়ন্ত্রণে কার্যকর নীতি প্রণয়নে সরকারকে তথ্য ও পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন সরকারি কর্মসূচির বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সর্বশেষে 'সমাজকর্মী কেবল আসক্ত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং মাদক সরবরাহ ও ব্যবসায় বন্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করেন এবং একটি সুস্থ ও মাদকমুক্ত পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং বলা যায়, একজন সমাজকর্মী মাদকাসক্তির মতো জটিল সামাজিক সমস্যা প্রতিরোধ ও প্রতিকারে অত্যন্ত কার্যকর অবদান রাখতে সক্ষম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর