উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সামাজিক সমস্যা যৌতুকের কথা বলা হয়েছে। বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কন্যাপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে তাই যৌতুক। উদ্দীপকে জনাব 'ক' যে ৫ লক্ষ টাকার প্রত্যাশায় 'খ' কে বিয়ে করে তা মূলত যৌতুক। এই যৌতুক প্রথা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও সমাজকাঠামো, অব্যবস্থা ও সামাজিক অনুশাসনের বেড়াজালে নারীরা নানামুখী সমস্যার শিকার হয়। আর যৌতুক হচ্ছে এদেশের নারী সমাজের জন্য ভয়াবহ ও নির্মম প্রথা, যা যুগ যুগ ধরে চলে আসছে। দারিদ্র্য যৌতুকের মতো কুপ্রথা বৃদ্ধির প্রধান কারণ। বেকারত্ব ও অর্থের অভাবও যৌতুক গ্রহণের পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। চেহারা, গায়ের রং, উচ্চতা ইত্যাদি কারণেও অনেক সময় কনেপক্ষ বরপক্ষকে যৌতুক দিতে বাধ্য হয়।সুতরাং বোঝা গেল, উদ্দীপকে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা ও কুপথা যৌতুকের কথা বলা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর