উদ্দীপকে? স্থানে কীসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে অটিজমের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে।অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, যা ব্যক্তিকে অস্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক করে তোলে। এর ফলে সে সমাজে অন্যান্যদের সাথে স্বাভাবিক আচরণ বা ক্রিয়া-প্রতিক্রিয়া করতে পারে না। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সংজ্ঞানুযায়ী অটিজম হলো শিশুর মস্তিষ্ক বিকাশজনিত প্রতিবন্ধকতা, যার বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক-অমৌখিক যোগাযোগের অক্ষমতা, সীমাবদ্ধতা, পুনরাবৃত্তি ও গৎবাঁধা আচরণ। অটিজম আক্রান্ত শিশুর তিনটি ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয়। যথা- সামাজিক মিথস্ক্রিয়া, যোগাযোগ ও আচরণ। অটিস্টিক শিশুরা বিশেষ ধরনের আচরণ বার বার করতে থাকে। অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে অপরাগতা দেখায়। সামাজিক আচরণের ক্ষেত্রেও অস্বাভাবিকতা প্রকাশ পায়। উদ্দীপকে একই শব্দ বা বাক্য বার বার বলা, এবং অতিরিক্ত চঞ্চলতা বা অসঙ্গতিপূর্ণ হাসি-কান্না আচরণগত অস্বাভাবিকতাকে নির্দেশ করছে। সমবয়সী বা কারও সাথে সম্পর্ক স্থাপনে এবং কথা বা ইশারায় যোগাযোগের সীমাবদ্ধতা যোগাযোগের অপরাগতাকে তুলে ধরছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে অটিজম প্রত্যয়টি বসবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে? স্থানে কীসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর