বেকারত্ব একটি সামাজিক ব্যাধি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল অন্তরায়। বেকারত্বের চারটি কুপ্রভাব হলো-১। দারিদ্র্য বৃদ্ধি: বেকারত্ব দারিদ্র্যের মাত্রা ও গভীরতা বাড়িয়ে দেয়।২। পারিবারিক বিশৃঙ্খলা: বেকারত্ব, বিবাহবিচ্ছেদ, সংঘাত, কলহ, মারামারির মতো নানারূপ পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি করে।৩। মাদকাসক্তি: বেকার ব্যক্তি হতাশা ও ব্যর্থতা ভুলে থাকার জন্য মাদকদ্রব্যের প্রতি ঝুঁকে পড়ে।৪। সামাজিক মর্যাদা: বেকার ব্যক্তির সামাজিক মর্যাদা থাকে না।
উত্তর: মাদকদ্রব্যের ওপর কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই মাদকাসক্তি হিসেবে বিবেচনা করা হয়। মাদকাসক্তির বিভিন্ন কারণ রয়েছে। তবে উদ্দীপকের সাথে সামঞ্জস্য কারণগুলো হলো পারিবারিক বন্ধনের শিথিলতা, পারিবারিক উদাসীনতা, মানসিক অতৃপ্তি ও হতাশা, একাকিত্ব ইত্যাদি।পারিবারিক বন্ধনের শিথিলতা পারিবারিক বন্ধন যদি শিথিল হয়এবং পারিবারিক নিয়ন্ত্রণ না থাকে, তাহলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরূপ পরিবারের সদস্যরা সহজেই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। উদ্দীপকের সুজানার ক্ষেত্রেও ওই কারণটি প্রাসঙ্গিক।পারিবারিক উদাসীনতা: সুজানার মা-বাবা উভয়েই সরকারি কর্মকর্তাএবং তাদের কাজের ব্যস্ততার কারণে সুজানাকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এটি সুজানাকে হতাশার দিকে ধাবিত করে মাদকাসক্তির দিকে নিয়ে যায়।মানসিক অতৃপ্তি ও হতাশা: সুজানা তার বন্ধুদের সাথে তাদের মা-বাবাকে দেখে এবং তাদের পারিবারিক বন্ধন দেখে মানসিকভাবে অতৃপ্তি অনুভব করে। এই অতৃপ্তি ধীরে ধীরে তার মধ্যে হতাশা তৈরি করে এবং মাদকাসক্তের দিকে নিয়ে যায়।একাকিত্ব: একাকিত্ব থেকে মুক্তি পেতে নেশার দিকে ঝুঁকে পড়ে এবং এক সময় মাদকাসক্ত হয়ে পড়ে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বেকারত্ব একটি সামাজিক ব্যাধি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল অন্তরায়। …
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর