উক্ত সমস্যা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সুজানার সমস্যা সমাধানে তথা মাদকাসক্তি দূরীকরণে একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।সমাজকর্মীরা মাদকাসক্তি মোকাবিলার জন্য সরকারি ও বেসরকারি কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন করে গতিশীলতা বৃদ্ধি ও কার্যকরণে ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন সভা-সমিতি, সেমিনার, পথনাটক ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করতে সমাজকর্মী ভূমিকা পালন করে থাকেন। সমাজকর্মীরা দল সমাজকর্ম পদ্ধতির দক্ষতা ও কৌশল প্রয়োগ করে মাদকাসক্তদের নিয়ে আত্মনির্ভরশীল দল গঠন করেন, যা মাদকাসক্তি নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করেন। সমাজকর্মী মাদকাসক্তি দমনের জন্য এর কারণ, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করে মাদক প্রতিরোধে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে সমাজকর্মীরা প্রয়োজনীয়, ভূমিকা বা পদক্ষেপ নিতে পারেন। চিকিৎসার পর মাদকাসক্ত ব্যক্তি যেন সমাজে ও পরিবারে নিজেকে পুনর্বাসিত করতে পারে, সেক্ষেত্রে সমাজকর্মী কার্যকর ভূমিকা পালন করেন। মাদকাসক্তি সমস্যা মোকাবিলায় পারিবারিক পরিবেশকে সুসংহত করতে সমাজকর্মী প্রচেষ্টা চালান।উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, মাদকাসক্তি দূরীকরণে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বি…
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর