উক্ত আইনটি মুসলিম নারীদের 'রক্ষা করত' –কথাটির তাৎপর্য বর্ণনা কর।
উত্তর: উক্ত আইনটি তথা মুসলিম পারিবারিক আইন ১৯৬১ মুসলিম নারীদের রক্ষা করত। মন্তব্যটি যথাযথ বলে আমি মনে করি। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে বিবাহ, রেজিস্ট্রি, তালাক ও বিবাহ বিচ্ছেদ, খোরপোশও দেনমোহর, বহুবিবাহ উত্তরাধিকারসহ নারী অধিকার ও কল্যাণবিষয়ক বিভিন্ন গুরুত্বপূণ ক্ষেত্রে বাস্তব- প্রয়োজনে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ আইন অবহেলিত নারী জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ও ব্যাপক লাভের সুযোগ করে দিয়েছে। এ আইন প্রবর্তনের পূর্বে অনেক বিবাহ, তালাক শব্দটি উচ্চারণের মাধ্যমে অযৌক্তিকভাবে শেষ হয়ে যেত এবং তালাকপ্রাপ্ত স্ত্রী লিখিত প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়ে দেনমোহর ও ভরণপোষণ থেকে বঞ্চিত হয়েছে। এরূপ ক্ষেত্রে আইন বিবাহ রেজিস্ট্রেশনের মাধ্যমে নারী সমাজের নিরাপত্তা লাভের ব্যবস্থা করেছে। আবার, এ আইনে স্বামীর ইচ্ছামতো স্ত্রী ত্যাগ করার ও গ্রহণ করার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে বিবাহ বিচ্ছেদ ও বহুবিবাহকে রোধ করা হয়েছে। এর পাশাপাশি বিবাহকে একটি চুক্তি হিসেবে বিবেচনা করায় স্ত্রীর মতামত স্বাধীনতা ও অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন করা হয়েছে। এছাড়াও উক্ত আইনে স্ত্রীগণের ভরণপোষণ এবং এতিম শিশুদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা স্বীকার করে তাদের নিরাপত্তা দানের ব্যবস্থা করা হয় এবং বিধবা মহিলাদের অনিশ্চিত অবস্থা থেকে আশ্রয় লাভে সুযোগ করে দেওয়া হয়। অতএব বলা যায়, নারীর অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মুসলিম পারিবারিক ১৯৬১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত আইনটি মুসলিম নারীদের 'রক্ষা করত' –কথাটির তাৎপর্য বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর