শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে শহরাঞ্চলের দরিদ্র সাধারণ ও বস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: শহরের দরিদ্র ও বস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নে শহর সমাজসেবা কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে। শহরের বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে USS প্রথমেই অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করে। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। সেলাই, বুনন, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, কম্পিউটার মেরামত ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। দ্বিতীয়ত, শিক্ষা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে অজ্ঞ ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, প্রাথমিক ও নৈশ বিদ্যালয় পরিচালনা, সাধারণ পাঠাগার স্থাপন, ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। যা তাদেরকে সমস্যা সম্পর্কে সচেতন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নেতৃত্বের বিকাশ ঘটায়। তৃতীয়ত, শহরের বস্তি এলাকায় পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটায়। চতুর্থত, শহরবাসীর জন্য স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে— দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্র, মাতৃকল্যাণ ও শিশুকল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা ইত্যাদি। পঞ্চমত, শহরের মানুষের চিত্তবিনোদনমূলক চাহিদা পূরণে খেলার মাঠ, শিশু পার্ক স্থাপন, কমিউনিটি সেন্টার স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের ভূমিকা উল্লেখযোগ্য। ষষ্ঠত, পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ছোট উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিনা সুদে ঋণদান কর্মসূচি কার্যকর ভূমিকা রাখে। শহর সমাজসেবা কার্যক্রমের কার্যকর পদক্ষেপের কারণে ঢাকার কায়েতটুলী থেকে আজ সাড়া বাংলাদেশে ৮০টি ইউনিটে পরিচালিত হচ্ছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে শহরাঞ্চলের দরিদ্র সাধারণ ও বস্তিবাসী জনগণের জীবনমান…

উদ্দীপক

সরকারি উদ্যোগ ও জাতিসংঘের সহযোগিতায় প্রথমে ঢাকা শহরে কর্মসূচিটি চালু হয়। পরবর্তীতে সরকারের একটি জাতীয় কর্মসূচি হিসেবে শহরাঞ্চলের পিছিয়ে পড়া বেকার, দরিদ্র, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষদের কারিগরি প্রশিক্ষণ, সুদমুক্ত ও ক্ষুদ্রঋণের মাধ্যমে কর্মসংস্থান, আয় বৃদ্ধি তথা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

RSS-এর পূর্ণরূপ হলো- Rural Social Service.

উত্তর

গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সমষ্টি উন্নয়নভিত্তিক কার্যক্রম। গ্রামীণ সমাজসেবা হচ্ছে গ্রামোন্নয়নের সেই বহুমুখী ও সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমিহীন ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা এমনভাবে বিকাশ সাধনের চেষ্টা করা হয়, যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটি হলো শহর সমাজসেবা কর্মসূচি। শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এদেশের সমাজসেবা কার্যক্রমের মধ্যে সবচেয়ে প্রবীণ। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির ফলে পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) বিপুল সংখ্যক মোহাজেরের (দেশত্যাগী) আগমন ঘটে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থসামাজিক প্রেক্ষাপটে শহরে ব্যাপকহারে উদ্বাস্তু ব্যক্তিদের আগমন ঘটে। ফলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। এসব সমস্যা মোকাবিলার জন্য তৎকালীন সরকারের আবেদনের প্রেক্ষাপটে জাতিসংঘের সহায়তায় ১৯৫৫ সালে সরকার Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে পরীক্ষামূলকভাবে 'শহর সমাজ উন্নয়ন প্রকল্প' – Urban Community Development Project (UCDP) চালু করা হয়। ১৯৬০ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আরও ১২টি প্রকল্প চালু করা হয়। বর্তমানে শহর সমাজেসবা কর্মসূচি সকল জেলায় পরিচালিত হচ্ছে। শহর সমাজসেবা কার্যক্রম সমষ্টি উন্নয়নভিত্তিক একটি কার্যক্রম। এক্ষেত্রে শহরাঞ্চলের দরিদ্র ও বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়ন তথা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কর্মসূচি পরিচালিত হয়। অর্থাৎ শহর সমাজসেবা সমাজকর্মের সমষ্টি উন্নয়নভিত্তিক এমন একটি কার্যক্রম যেখানে শহরের জনগণের এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনয়ানের উন্নয়নের চেষ্টা করা হয় । উদ্দীপকের তথ্যের সাথে শহর সমাজসেবা কার্যক্রমের পরিচয় মিলে যাওয়ায় বলা যায়, উল্লিখিত কর্মসূচিটি হলো,শহর সমাজসেবা

উত্তর

শহরের দরিদ্র ও বস্তিবাসী জনগণের জীবনমান উন্নয়নে শহর সমাজসেবা কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে। শহরের বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে USS প্রথমেই অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করে। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক ও যুব নারী এবং মহিলাদের কুটির শিল্পসহ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। সেলাই, বুনন, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, কম্পিউটার মেরামত ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। দ্বিতীয়ত, শিক্ষা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে অজ্ঞ ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, প্রাথমিক ও নৈশ বিদ্যালয় পরিচালনা, সাধারণ পাঠাগার স্থাপন, ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা, সামাজিক শিক্ষা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। যা তাদেরকে সমস্যা সম্পর্কে সচেতন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নেতৃত্বের বিকাশ ঘটায়। তৃতীয়ত, শহরের বস্তি এলাকায় পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটায়। চতুর্থত, শহরবাসীর জন্য স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে— দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্র, মাতৃকল্যাণ ও শিশুকল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা ইত্যাদি। পঞ্চমত, শহরের মানুষের চিত্তবিনোদনমূলক চাহিদা পূরণে খেলার মাঠ, শিশু পার্ক স্থাপন, কমিউনিটি সেন্টার স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের ভূমিকা উল্লেখযোগ্য। ষষ্ঠত, পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ছোট উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিনা সুদে ঋণদান কর্মসূচি কার্যকর ভূমিকা রাখে। শহর সমাজসেবা কার্যক্রমের কার্যকর পদক্ষেপের কারণে ঢাকার কায়েতটুলী থেকে আজ সাড়া বাংলাদেশে ৮০টি ইউনিটে পরিচালিত হচ্ছে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।