উদ্দীপকের আলোকে উক্ত সমস্যার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তন নামক সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। জলবায়ু পরিবর্তনের নানাবিধ কারণ রয়েছে। সেগুলো নিম্নরূপ— প্রাকৃতিক কারণে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হলেও মানবসৃষ্ট কারণে জলবায়ু খুব দ্রুত পরিবর্তিত হয়। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মানবসৃষ্ট কারণকেই মূল কারণ হিসেবে দেখা হয়। জলবায়ু পরিবর্তন হয়ে থাকে মূলত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে যা বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণায়তনের ঘটনাটি ঘটে চলেছে গ্রিন হাউস গ্যাস উৎপাদনের মধ্য দিয়ে গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। শিল্প বিপ্লব পরবর্তী ১৫০ বছরের বেশি সময় ধরে পৃথিবীর বায়ুমন্ডলে ক্রমাগত অধিক হারে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডসহ বিভিন্ন গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলের উত্তাপ বেড়ে চলেছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, জমি ব্যবহারে পরিবর্তন, বৃক্ষনিধন, বন উজাড়, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, মিথেন গ্যাস নির্গমন প্রভৃতি কারণে জলবায়ু পরিবর্তন হয়। এছাড়া ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন বা CFC গ্যাস এর অত্যধিক নির্গমনের ফলে ওজন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। ওজন স্তর ধীরে ধীরে ক্ষয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি প্রবেশে সাহায্য করে থাকে। অতিবেগুনি রশ্মি পৃথিবীতে জীবের অনুকূলে পরিবেশ নষ্ট করে থাকে। এ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এ বাইরের প্রকৃতির স্বাভাবিক নিয়মে জলবায়ু পরিবর্তন হয়। সেগুলো হচ্ছে— প্লেটের গতির তারতম্য, পৃথিবীর কক্ষ পথের পরিবর্তন এবং সৌরজগতের স্বল্প ও দীর্ঘমেয়াদি তারতম্য বৈশ্বিক জলবায়ুর কিছুটা প্রভাব ফেলে । সর্বোপরি, জলবায়ু পরিবর্তনের - মানবসৃষ্ট কারণে ঘটা বৈশ্বিক উষ্ণায়নই দায়ী ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত সমস্যার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর