উদ্দীপকের আলোকে মাদকাসক্তির প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা মাদকাসক্তির পারিবারিক ও শিক্ষাক্ষেত্রের প্রভাব ফুটে উঠেছে। মাদকদ্রব্যের উপর নির্ভরশীলতাই মাদকাসক্তি। মাদকাসক্তি বিশ্বব্যাপী একটি মারাত্মক সামাজিক সমস্যা। এর বহুমুখী প্রভাব রয়েছে। উদ্দীপকে মাদকাসক্তির দুটি প্রভাব পারিবারিক বিশৃঙ্খলা ও শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতার প্রভাব লক্ষ করা যায়। মাদকাসক্তির প্রভাবে পারিবারিক জীবনে চরম অশান্তি নেমে আসে। এর প্রভাবে পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, আত্মহত্যা, পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, আত্মহত্যা পারিবারিক ভাঙন, পলায়ন প্রভৃতি সমস্যা দেখা দেয়। যা পরিবারকে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যায়। একইভাবে মাদকাসক্তির প্রভাবে শিক্ষার পরিবেশ হুমকির সম্মুখীন হয় ও পড়াশোনা বাধাগ্রস্ত হয়। ফলে শিক্ষাজীবন ধ্বংসের মুখে পড়ে। উদ্দীপকেও সিফাতের মাদকাসক্তির প্রভাবে তার পড়াশোনার অবনতি ঘটে। পরিবারের সাথে তার বিচ্ছেদ ঘটে। একইভাবে বাবা-মায়ের মধ্যেও বিচ্ছেদ হয়। তাই বলা যায়, মাদকাসক্তি শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা ও পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টিতে ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মাদকাসক্তির প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর