উক্ত প্রভাব মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: মাদকাসক্তির প্রভাব মোকাবিলায় সমাজকর্মী মাদকাসক্তি প্রতিরোধ ও মাদকাসক্তি নিরাময়ে ভূমিকা পালন করতে পারে । মাদকের ভয়াবহ ছোরলে আমাদের সম্ভাবনাময় যুব সমাজ আজ ধ্বংসের । শেষ সীমায় এসে দাঁড়িয়েছে। সমাজ থেকে মাদকাসক্তি দূরীকরণের জন্য - প্রয়োজন মাদক-সংক্রান্ত যথার্থ তথ্যাবলি। সমাজকর্মীরা সমাজকর্ম ন গবেষণার মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করে কার্যকর ভূমিকা য় রাখতে পারেন। মাদকাসক্তির ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে পারেন। মাদকাসক্ত সন্তানের অভিভাবকদের তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল ও সচেতন করতেও একজন সমাজকর্মী কাজ করতে পারেন। এ সমস্ত ক্ষেত্রে সমাজকর্মী ব্যক্তি এবং দল সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে মাদকাসক্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করতে পারেন । উদ্দীপকে সিফাত মাদকাসক্ত হয়ে পড়ে। ফলে তার পড়াশোনা বাধাগ্রস্ত হয় ও তার পরিবারে ভাঙন সৃষ্টি হয়। এধরনের সমস্যার প্রভাব মোকাবিলায় সমাজকর্মী প্রথমত সমাজে যেন মাদকাসক্তির বিস্তার না ঘটে, সে বিষয়ে সামাজিক সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে ক তুলতে পারেন। একইভাবে সমাজকর্মী সিফাতের মতো মাদকাসক্তিদের পুনর্বাসনে সঠিক সহযোগিতা ও কাউন্সেলিং করতে পারে। এছাড়াও পরিবারের সদস্যদের সাথে বসে ব্যক্তি ও দলীয় কাউন্সেলিংয়ের মাধ্যমে পারিবারিক বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন । উপরের আলোচনা শেষে বলা যায়, মাদকাসক্তি সমস্যা ও এর প্রভাব রোধে সমাজকর্মীরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রভাব মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর