শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নাসিমা আক্তার কোন আইনে মামলা করতে পারবেন? আইনটির স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের নাসিমা আক্তার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারবেন। মুসলিম সমাজে নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হলেও সামাজিক কু-প্রথা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাই নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালে ১৫ জুলাই থেকে মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। এই আইনের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো— বিবাহ রেজিস্ট্রি করা, দ্বিতীয় বিয়েতে বাধা-নিষেধ, দেনমোহর পরিশোধ, তালাকের নিয়ম, বিবাহের বয়স, ভরণপোষণ, বিবাহ ব্যতীত অন্য কোনোভাবে বিবাহবিচ্ছেদ, সন্তানদের উত্তরাধিকার ইত্যাদি। এর মধ্যে উল্লেখযোগ্য দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর নিকট অনুমতি নিতে হবে, তা না হলে স্ত্রী এ আইনে মামলা করতে পারবেন। এছাড়া সন্তানদের উত্তরাধিকার প্রদানের ক্ষেত্রে এ আইনের গুরুত্ব অনেক। এ আইন প্রণয়নের আগে মৃত ছেলের সন্তানরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতো এবং সন্তানদের সঠিক পরিমাণ সম্পত্তি দেওয়া হতো না। এ আইন প্রণয়নের ফলে ছেলে-মেয়ে উভয়ের সম্পত্তির অংশ পাচ্ছে। এভাবে মুসলিম- পারিবারিক আইন-১৯৬১ মুসলিম শিশু ও নারীর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, নাসিমা আক্তার ও তার স্বামীর দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে তারা আলাদা থাকে। সেই সাথে তার স্বামী, তাকে ভরণপোষণও দেয় না। নাসিমা আক্তার এসব অধিকার ফিরে পেতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারবেন। এ আইনের মাধ্যমে উপরোল্লিখিত সামাজিক সমস্যা দূর করতে এবং তার ন্যায্য অধিকার আদায় করতে পারবেন। সুতরাং বলা যায়, নাসিমা আক্তার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারেন ।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে নাসিমা আক্তার কোন আইনে মামলা করতে পারবেন? আইনটির স্বরূপ ব্…

উদ্দীপক

নাসিমা আক্তার তার দুই সন্তানকে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন । তার সন্তানেরা তার বাবার কাছে থাকে। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে তারা উভয়েই এক বছর যাবৎ আলাদা বসবাস করেন। তার স্বামী তার ভরণপোষণ দেন না। বিয়ের দেনমোহরও দেননি। এমনকি বাচ্চাদের সাথে দেখাও করতে দেন না ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন প্রণীত হয় ২০১২ সালে।

উত্তর

সামাজিক সমস্যা সমাধানের জন্য সামাজিক আইন প্রণীত হয়, ফলে এ দুটি বিষয় একে অন্যের ওপর নির্ভরশীল । আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সামাজিক উন্নয়ন ও প্রগতিকে বাধাগ্রস্ত করে। যেমন- যৌতুক একটি সামাজিক সমস্যা। এ ধরনের সমস্যা দূর করার লক্ষ্যেই সামাজিক আইন প্রণয়ন করা হয়। আবার আইনের যথাযথ প্রয়োগ না হলে সমাজে নতুন নতুন সমস্যার উদ্ভব হয় । অর্থাৎ সামাজিক সমস্যা ও আইন একে অন্যের পরিপূরক।

উত্তর

উদ্দীপকের নাসিমা আক্তার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারবেন। মুসলিম সমাজে নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হলেও সামাজিক কু-প্রথা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাই নারীদের মর্যাদা রক্ষা, অধিকার আদায় ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৬১ সালে ১৫ জুলাই থেকে মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। এই আইনের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো— বিবাহ রেজিস্ট্রি করা, দ্বিতীয় বিয়েতে বাধা-নিষেধ, দেনমোহর পরিশোধ, তালাকের নিয়ম, বিবাহের বয়স, ভরণপোষণ, বিবাহ ব্যতীত অন্য কোনোভাবে বিবাহবিচ্ছেদ, সন্তানদের উত্তরাধিকার ইত্যাদি। এর মধ্যে উল্লেখযোগ্য দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর নিকট অনুমতি নিতে হবে, তা না হলে স্ত্রী এ আইনে মামলা করতে পারবেন। এছাড়া সন্তানদের উত্তরাধিকার প্রদানের ক্ষেত্রে এ আইনের গুরুত্ব অনেক। এ আইন প্রণয়নের আগে মৃত ছেলের সন্তানরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতো এবং সন্তানদের সঠিক পরিমাণ সম্পত্তি দেওয়া হতো না। এ আইন প্রণয়নের ফলে ছেলে-মেয়ে উভয়ের সম্পত্তির অংশ পাচ্ছে। এভাবে মুসলিম- পারিবারিক আইন-১৯৬১ মুসলিম শিশু ও নারীর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, নাসিমা আক্তার ও তার স্বামীর দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে তারা আলাদা থাকে। সেই সাথে তার স্বামী, তাকে ভরণপোষণও দেয় না। নাসিমা আক্তার এসব অধিকার ফিরে পেতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারবেন। এ আইনের মাধ্যমে উপরোল্লিখিত সামাজিক সমস্যা দূর করতে এবং তার ন্যায্য অধিকার আদায় করতে পারবেন। সুতরাং বলা যায়, নাসিমা আক্তার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে মামলা করতে পারেন ।

উত্তর

বাংলাদেশে মুসলিম নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদানে উদ্দীপকে উল্লিখিত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের গুরুত্ব অপরিসীম। সামাজিক কু-প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এদেশে বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয় বেশ অসামঞ্জস্যপূর্ণ অবস্থা বিরাজমান ছিল। এ অবস্থা মোকাবিলায় তৎকালীন পাকিস্তান সরকার নারীর মর্যাদা, রক্ষা, অধিকার আদায় এবং পরিবারের সুখ-শান্তি ও শিশুদের উত্তরাধিকার প্রদানের লক্ষ্যে ১৯৫৮ সালের ৭ আগস্ট একটি অধ্যাদেশ জারি করেন। যা পরবর্তীতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন নামে পরিচিতি পায়। উদ্দীপকের নাসিমা আক্তার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের মাধ্যমেই তার অধিকার ফিরে পেতে পারে। বাংলাদেশে তার মতো মুসলিম নারীদের স্বার্থ রক্ষায় এ আইন নিরাপত্তাকবচ হিসেবে কাজ করে। কেননা এই আইন নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ এনে দিয়েছে। এই আইন প্রণয়নের আগে কোনো স্বামী মুখে তালাক উচ্চারণ করলেই তালাক হয়ে যেত। তালাকপ্রাপ্ত স্ত্রী লিখিত প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে দেনমোহর ও ভরণপোষণের খরচ থেকে বঞ্চিত হতো। কিন্তু এ আইনে বিবাহ রেজিস্ট্রির বিধান রাখার ফলে নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা লাভের সুযোগ এসেছে। এমনকি স্বামীর দ্বিতীয় বিয়ে করা এবং স্ত্রীকে তালাক দেওয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এটি নারীদের স্বার্থরক্ষার ক্ষেত্রে একটি বলিষ্ঠ পদক্ষেপ। তাছাড়া ছেলেমেয়েদের বিয়ের বয়স নির্ধারণসহ পিতৃহীন এতিম ছেলেমেয়ের স্বার্থরক্ষার জন্যও এই আইন কার্যকর ভূমিকা পালন করে আসছে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সমাজব্যবস্থায় নারীদের কল্যাণে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন এক সেফগার্ড হিসেবে পরিচিত।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।