উদ্দীপকের আলোকে উক্ত সমস্যার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উক্ত সমস্যাটি হল জলবায়ু পরিবর্তন।জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই হতে পারে। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন গতিশীল প্রক্রিয়া, সৌর বিকিরণের মাত্রা, অক্ষরেখার দিক পরিবর্তন, সূর্যের তুলনায় পৃথিবীর অবস্থান ইত্যাদি। নানা কারণে জলবায়ু স্বাভাবিকভাবে পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট (কলকারখানা, যানবাহ থেকে নির্গত ধোঁয়া, কয়লা পোড়ানো, ইটভাটার ধোঁয়া, গাছকাটা ইত্যাদি। কারনেই জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। এছাড়া গ্রিনহাউজ গ্যাসের ফলে বৈশ্বিক উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হচ্ছে। যেটি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ধরা হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। বনাঞ্চল ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বাড়ছে। পরিণতিতে পৃথিবীর সবদেশেই গ্রীষ্মকালের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচন্ড দাবানল সৃষ্টি হচ্ছে। হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন পরিবর্তিত হচ্ছে।সুতরাং বলা যায়, প্রাকৃতিক কারণ থাকলেও মানবসৃষ্ট কারণই বেশি দায়ী।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত সমস্যার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর