উক্ত বিষয়ের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উক্ত বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ সামাজিক সমস্যা মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। সামাজিক সমস্যা মূলত সমাজ থেকেই সৃষ্টি হয়। সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, সামাজিক উপাদান সমূহের সাথে সমাজস্থ মানুষের এবং সামাজিক উপাদান সমূহের পারস্পরিক মিথস্ক্রিয়া থেকেই সামাজিক সমস্যার উদ্ভব হয়। উদ্দীপকের সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হয় আর্থসামাজিক বঞ্চনা, এবং কর্মসংস্থানের অভাবে। যেহেতু সামাজিক সমস্যা পরস্পর নির্ভরশীল তাই কর্মসংস্থানের অভাব থেকে আরও সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যেমন- বেকারত্ব, হতাশা, মাদকাসক্তি প্রভৃতি। এসব সমস্যার প্রভাব পড়ে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে। সামাজিক সমতার অভাব দেখা দেয় এবং মাথাপিছু গড় আয় কমে যায়। তাই উক্ত সমস্যাগুলো মোকাবিলা করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ফলে কমবে বেকারত্ব কমবে মাথাপিছু গড় আয় বৃদ্ধি পাবে। কৃষি ও শিল্প উন্নয়নে নজরদারি করতে হবে। অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে। দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। সামাজিক সুযোগের সমতা বিধান ও সামাজিক অপরাধ নির্মূল করতে হবে। সার্বিক আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সমস্যা সমাধানে অধিক উৎপাদন করতে হবে এবং সমাজ উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। সুতরাং উপরের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে উদ্দীপকের সমস্যা মোকাবিলা করা সম্ভব।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত বিষয়ের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মন…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর