উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবেশগত ভারসাম্যহীনতার মূল কারণ জলবায়ু পরিবর্তন। আর এ সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কোনো কারণে কোনো অঞ্চলের দীর্ঘদিনের আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন ঘটলে তাকে জলবায়ু পরিবর্তন বলে। জলবায়ু পরিবর্তনের ফলে নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস, বন উজাড়করণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি সমস্যা দেখা দেয় তথা মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন। জলবায়ুর পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে একজন সমাজকর্মী জলবায়ুর ঝুঁকি এবং এতে মানুষের জীবন-জীবিকায় যে ক্ষতি হয় তা চিহ্নিত করতে পারেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন সভা ও সেমিনারের ব্যবস্থা করতে পারেন। এছাড়াও তিনি জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সংস্থার মাঝে সমন্বয়কের ভূমিকা পালন করতে পারেন। একজন সমাজকর্মী জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস সম্পর্কে জনগণকে অবগত করতে পারেন এবং এ গ্যাসসমূহের নিঃসরণ কমাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। এ সকল গ্যাস কমাতে তিনি মানুষকে সামাজিক বনায়ন করতে উৎসাহিত করতে পারেন। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষণ দিতে পারেন। এ প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সংশ্লিষ্টতা বাড়াতেও তিনি বিশেষ ভূমিকা পালন করতে পারেন। সার্বিক আলোচনা থেকে বলা যায়, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে যথাযথ পদক্ষেপের মাধ্যমে এর ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা যেতে পারে। এক্ষেত্রে একজন সমাজকর্মী সহায়ক ভূমিকা রাখতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর