উদ্দীপকে সামাজিক সমস্যার যেসব বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বৈশিষ্ট্যগুলো হলো মাদকাসক্তির। বর্তমান বিশ্বের সামাজিক সমস্যাগুলোর মধ্যে মাদকাসক্তি অন্যতম। মাদকাসক্তির বিভিন্ন কারণের মধ্যে রয়েছে সঙ্গদোষ ও মাদকের প্রতি কৌতূহল, মাদকদ্রব্যের সহজলভ্যতা, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা, আকাশ সংস্কৃতির প্রভাব, বেকারত্ব, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রভৃতি। আবার অনেক ছেলে-মেয়ে ছোটবেলা থেকেই মা-বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত হয়ে নেশা করতে করতে মাদকাসক্ত হয়ে পড়ে। উদ্দীপকে ইঙ্গিতকৃত বৈশিষ্ট্যগুলো হলো সাধারণত মাদকাসক্তের কারণ। উদ্দীপকে বলা হয়েছে পিতামাতার সান্নিধ্যের অভাব এবং হতাশাগ্রস্থ হওয়া যা পরবর্তীতে মাদকসক্তেরূপ লাভ করে। মাদকাসক্তের অন্যতম দুটি কারণ হলো হতাশা ও ব্যার্থতা এবং পিতামাতার স্নেহের অভাব। আর্থ সামাজিক অবস্থার অবনতির জন্য তরুণ সমাজ হতাশাগ্রস্থ হয় সেই হতাশা থেকে মুক্তি পেতে মাদক দ্রব্য গ্রহণ করে। আবার পিতামাতার স্নেহের অভাব সন্তানকে পিতা মাতা থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সন্তান ছোট বেলা থেকেই বিভিন্ন কারণে পিতা মাতা থেকে দূরে থাকে তারা পিতা মাতার স্নেহ থেকে বঞ্চিত হয়। ফলে হতাশা ও নিরাপত্তাহীনতায় ভোগে। তখন সঙ্গদোষ এবং অপরাধ সম্পর্কে অজ্ঞতা পারিবারিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রভৃতি কারণে মাদকাসক্ত হয়ে উঠে। যা উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত বৈশিষ্ট্যগুলো হলো মাদকাসক্তের অন্যতম কারণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক সমস্যার যেসব বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে সেগুলো চিহ্…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর