পিয়ালের বাবা-মা তাকে স্কুলে না পাঠিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? এর প্রেক্ষিতে তোমার মতামত দাও।
উত্তর: আমি মনে করি পিয়ালের বাবা-মা তাকে স্কুলে না পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অটিজম আক্রান্ত শিশুরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এ কারণে বিদ্যালয়ে তারা স্বাভাবিক শিশুদের মতো পড়াশোনা করতে পারে না। প্রকৃতপক্ষে এ জন্য অটিস্টিক শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। সেই সাথে পড়াশোনার স্বার্থে তাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত বিদ্যালয় বা প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। উদ্দীপকের পিয়ালের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। তাই বিদ্যালয়ে গিয়ে সে অন্যদের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। মূলত অটিজম রোগে আক্রান্ত হওয়ার কারণেই এমনটি ঘটেছে। এ রকম পরিস্থিতিতে পিয়ালের বাবা-মা তাকে স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত এ কারণেই যথার্থ যে, অটিস্টিক শিশুদের জন্য সাধারণ বিদ্যালয় অনুকূল নয় । কেননা, স্বাভাবিক শিশুদের মতো অটিস্টিক শিশুদের শারীরিক বা মানসিক বিকাশ ঘটে না। ফলে তারা বিদ্যালয়ের পরিবেশে আরও অসহায় বোধ করে। অবশ্য অটিজমের তীব্রতা কম হলে অনেক শিশু স্বাভাবিক লেখাপড়া করতে পারে। তবে পিয়ালের মতো শিশুদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রয়োজন। অটিস্টিক শিশুদের সঠিক পরিচর্যার জন্য বর্তমানে স্বল্প পরিসরে হলেও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে। পরিশেষে বলা যায়, অটিজম আক্রান্ত শিশুদের যত্নে বিশেষ ব্যবস্থার কোনো বিকল্প নেই। এ জন্য তাদের উপযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো উচিত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
পিয়ালের বাবা-মা তাকে স্কুলে না পাঠিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? এর প্রে…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর