উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সমাজকর্মী তিন ধরনের ভূমিকা পালন করে থাকেন— (ক) দুর্যোগ পূর্ববর্তী সময়ে; (খ) দুর্যোগকালীন এবং (গ) দুর্যোগ পরবর্তী সময়ে। দুর্যোগের হাত থেকে রেহাই পেতে বা দুর্যোগ প্রতিরোধে সমাজকর্মীগণ সচেতনতা ও প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে জনগণকে দুর্যোগের পূর্বলক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, দুর্যোগের হাত থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ, শুকনা খাবার ও পানীয় জল সংরক্ষণ, সম্পদ ও গবাদি পশু সংরক্ষণের বিষয় সচেতন করে তোলেন। দুর্যোগকালে সমাজকর্মীগণ ত্রাণ বিতরণ, আহত লোকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাসহ নানা পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তার আলোকে পুনর্বাসন ও সক্ষমতা সৃষ্টিতে সমাজকর্মীগণ সমাজকর্মের পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটির প্রভাব হ্রাসকল্পে সমাজকর্মীর ভূমিকা বিশ্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর