উদ্দীপকের ? চিহ্নিত স্থানে কোন ধারণাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কর্মকাণ্ড দ্বারা এই স্বাভাবিক পরিবর্তনটি সমস্যায় রূপান্তরিত হয়েছে। সাধারণও জলবায়ু পরিবর্তন হলো কোনো এলাকার কমপক্ষে ৩০ বছরের গড় আবহাওয়া। আর জলবায়ু পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতিপ্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। আর এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়ার অন্য সূচকগুলোর মধ্যে। তাই বলা যায়, গ্রিনহাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতি-প্রকৃতিতে যে পরিবর্তন সাধিত হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি। দুর্যোগসমূহ জলবায়ু পরিবর্তনের ফল। এ সমস্ত দুর্যোগের ফলেই দেখা দিচ্ছে বনভূমি উজাড়, জীববৈচিত্র্য বিলুপ্তি, কৃষি উৎপাদন হ্রাস, নদী শুকিয়ে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঘটনা, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে সৃষ্টি। অনুরূপভাবে উদ্দীপকের জীববৈচিত্র্য বিলুপ্তি, জমির উর্বরতা হ্রাস ও বায়মুণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব । সুতরাং বলা যায়, প্রশ্নচিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ? চিহ্নিত স্থানে কোন ধারণাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর