উদ্দীপকে কোন কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দুটি সামাজিক সমস্যা যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুকের কথা ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, বিয়ের চুক্তি মোতাবেক 'খ'-এর বাবা 'ক' কে এক লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান করেন। উদ্দীপকের এ বক্তব্য থেকে বোঝা যায়, 'ক' নামক ছেলে এই বিবাহের পাত্র যে আইনের দ্বারা নির্ধারিত ২১ বছরের পূর্বেই অর্থাৎ ২০ বছর বয়সে বিবাহ করে। এখানে যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুক নামক দুটি সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, ছেলেদের বিবাহের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। এর পূর্বে ছেলে বা মেয়ের বিবাহ হলে তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত। বাল্যবিবাহ উন্নয়নশীল ও দরিদ্র দেশের একটি ভয়াবহ সামাজিক সমস্যা। উদ্দীপকের 'ক'-এর বিবাহ যেহেতু ২১ বছরের পূর্বেই সংঘটিত হয়েছে সেহেতু এখানে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। অপরপক্ষে, যৌতুক হচ্ছে বিবাহের সময় বা বিবাহের আগে পরে বরপক্ষকে সন্তুষ্ট করার জন্য কনেপক্ষ কর্তৃক স্বেচ্ছায় বা অনিচ্ছায় বস্তুগত সম্পদ, সম্পতি বা মূল্যবান জামানত প্রদান করার রীতিকে যৌতুক বলে। যৌতুক বাংলাদেশের অন্যতম একটি ভয়াবহ সমস্যা। যৌতুকের কারণে নারী নির্যাতনসহ নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, চুক্তি মোতাবেক 'খ'-এর বাবা 'ক' এক লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান করেছেন। যা যৌতুক নামক সামাজিক সমস্যার জ্বলন্ত উদাহরণ। সুতরাং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুক নামক দুটি সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর