শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক সমস্যার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে যথাক্রমে দুটি সামাজিক সমস্যার কথা ইঙ্গিত করা হয়েছে। সেগুলো হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুক। নিচে সামাজিক সমস্যা দুটির কারণ বিশ্লেষণ করা হলো- আমাদের সমাজে বাল্যবিবাহের অধিক প্রচলনের পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে। মানুষের সহজাত প্রবণতা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইত্যাদি দিক এবং অজ্ঞতা, কুসংস্কার, শিক্ষার অভাব ইত্যাদি বিষয়গুলো বাল্যবিবাহের কারণ হিসেবে প্রভাব বিস্তার করে। প্রথমত, দরিদ্রতার কারণে বাল্যবিবাহ বেশি সংঘটিত। দরিদ্রতার কারণেই পিতামাতা মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হতে চায়। দ্বিতীয়ত, বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের অজ্ঞতা এবং অসচেতনতা। অনেক অভিভাবক আছেন যারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিছুই জানেন না। আর এ অসচেতনার কারণে অতি অল্প বয়সে বিবাহ হয়। তৃতীয়ত, নেতিবাচক সামাজিক পরিবেশ এবং নিরাপত্তাহীনতাও বাল্যবিবাহের অন্যতম কারণ। বয়ঃসন্ধিকালে মেয়েদের ইভটিজিং ও উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ফলে অভিভাবকরা অল্প বয়সেই মেয়েদের বিবাহের ব্যবস্থা করেন। চতুর্থত, নাতিশীতোষ্ণ ও মৌসুমি অঞ্চলের আবহাওয়া এবং খাদ্যাভ্যাসের প্রভাবে বাংলাদেশের তরুণ তরুণীরা দ্রুত যৌবনপ্রাপ্ত হয়। এ কারণেও বাল্যবিবাহ সংঘটনের জন্য দায়ী। পঞ্চমত, বাল্যবিবাহ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বাল্যবিবাহের বিস্তাররোধ সম্ভবপর হয়ে উঠছে না। যৌতুক প্রথা বাংলাদেশের আরেকটি সামাজিক ব্যাধি। যৌতুক প্রথা সমাজব্যবস্থায় বিদ্যমান থাকার পিছনে বহুবিধ কারণ ক্রিয়াশীল রয়েছে। সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, সম্পদের অসম বণ্টনব্যবস্থা ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যৌতুক সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। দারিদ্র্য যৌতুকের মতো সামাজিক কুপ্রথা বৃদ্ধির অন্যতম কারণ। অর্থের অভাবে যারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তারা মনে করে যৌতুক তাদের আর্থিক উন্নতির একটি বড় সুযোগ। আবার অনেকক্ষেত্রে যৌতুক নেওয়াকে সামাজিক মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের বংশমর্যাদা ও আভিজাত্য ফুটিয়ে তুলতে কন্যাপক্ষ যৌতুক দেয়। যৌতুকের অন্যতম কারণ হলো নারীদের পরনির্ভরশীল জীবনযাপন ও আর্থিক নিরাপত্তার অভাব। এছাড়াও শারীরিক বৈশিষ্ট্য যেমন- চেহারা, উচ্চতা, গায়ের রং ইত্যাদির কারণে অনেক সময়ই যৌতুক দিতে বাধ্য করা হয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক সমস্যার কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক'-এর বয়স ২০ বছর এবং 'খ'-এর বয়স ১৯ বছর। 'ক' এবং 'খ সামাজিকতা অনুসরণ করেই পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এক্ষেত্রে বিয়ের চুক্তি মোতাবেক 'খ'-এর বাবা 'ক' কে এক লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান করেন।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের ত্রুটি।

উত্তর

পরিমাপযোগ্যতা সামাজিক সমস্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমস্যার গতিপ্রকৃতি, ব্যাপকতা প্রভৃতি সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানিক দৃষ্টিকোণ থেকে সামাজিক সমস্যা পরিমাপ করা যায়। যে পরিস্থিতি পরিমাপ করা যাবে না তা সামাজিক সমস্যা নয়। এটি সাধারণ দৃষ্টি ও পরিসংখ্যানিক দৃষ্টি উভয় দিক থেকে পরিমাপযোগ্য হতে হবে।

উত্তর

উদ্দীপকে দুটি সামাজিক সমস্যা যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুকের কথা ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, বিয়ের চুক্তি মোতাবেক 'খ'-এর বাবা 'ক' কে এক লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান করেন। উদ্দীপকের এ বক্তব্য থেকে বোঝা যায়, 'ক' নামক ছেলে এই বিবাহের পাত্র যে আইনের দ্বারা নির্ধারিত ২১ বছরের পূর্বেই অর্থাৎ ২০ বছর বয়সে বিবাহ করে। এখানে যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুক নামক দুটি সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, ছেলেদের বিবাহের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। এর পূর্বে ছেলে বা মেয়ের বিবাহ হলে তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত। বাল্যবিবাহ উন্নয়নশীল ও দরিদ্র দেশের একটি ভয়াবহ সামাজিক সমস্যা। উদ্দীপকের 'ক'-এর বিবাহ যেহেতু ২১ বছরের পূর্বেই সংঘটিত হয়েছে সেহেতু এখানে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। অপরপক্ষে, যৌতুক হচ্ছে বিবাহের সময় বা বিবাহের আগে পরে বরপক্ষকে সন্তুষ্ট করার জন্য কনেপক্ষ কর্তৃক স্বেচ্ছায় বা অনিচ্ছায় বস্তুগত সম্পদ, সম্পতি বা মূল্যবান জামানত প্রদান করার রীতিকে যৌতুক বলে। যৌতুক বাংলাদেশের অন্যতম একটি ভয়াবহ সমস্যা। যৌতুকের কারণে নারী নির্যাতনসহ নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, চুক্তি মোতাবেক 'খ'-এর বাবা 'ক' এক লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান করেছেন। যা যৌতুক নামক সামাজিক সমস্যার জ্বলন্ত উদাহরণ। সুতরাং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে যথাক্রমে বাল্যবিবাহ ও যৌতুক নামক দুটি সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে।

উত্তর

উদ্দীপকে যথাক্রমে দুটি সামাজিক সমস্যার কথা ইঙ্গিত করা হয়েছে। সেগুলো হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুক। নিচে সামাজিক সমস্যা দুটির কারণ বিশ্লেষণ করা হলো- আমাদের সমাজে বাল্যবিবাহের অধিক প্রচলনের পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে। মানুষের সহজাত প্রবণতা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইত্যাদি দিক এবং অজ্ঞতা, কুসংস্কার, শিক্ষার অভাব ইত্যাদি বিষয়গুলো বাল্যবিবাহের কারণ হিসেবে প্রভাব বিস্তার করে। প্রথমত, দরিদ্রতার কারণে বাল্যবিবাহ বেশি সংঘটিত। দরিদ্রতার কারণেই পিতামাতা মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হতে চায়। দ্বিতীয়ত, বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের অজ্ঞতা এবং অসচেতনতা। অনেক অভিভাবক আছেন যারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিছুই জানেন না। আর এ অসচেতনার কারণে অতি অল্প বয়সে বিবাহ হয়। তৃতীয়ত, নেতিবাচক সামাজিক পরিবেশ এবং নিরাপত্তাহীনতাও বাল্যবিবাহের অন্যতম কারণ। বয়ঃসন্ধিকালে মেয়েদের ইভটিজিং ও উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ফলে অভিভাবকরা অল্প বয়সেই মেয়েদের বিবাহের ব্যবস্থা করেন। চতুর্থত, নাতিশীতোষ্ণ ও মৌসুমি অঞ্চলের আবহাওয়া এবং খাদ্যাভ্যাসের প্রভাবে বাংলাদেশের তরুণ তরুণীরা দ্রুত যৌবনপ্রাপ্ত হয়। এ কারণেও বাল্যবিবাহ সংঘটনের জন্য দায়ী। পঞ্চমত, বাল্যবিবাহ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বাল্যবিবাহের বিস্তাররোধ সম্ভবপর হয়ে উঠছে না। যৌতুক প্রথা বাংলাদেশের আরেকটি সামাজিক ব্যাধি। যৌতুক প্রথা সমাজব্যবস্থায় বিদ্যমান থাকার পিছনে বহুবিধ কারণ ক্রিয়াশীল রয়েছে। সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, সম্পদের অসম বণ্টনব্যবস্থা ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যৌতুক সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। দারিদ্র্য যৌতুকের মতো সামাজিক কুপ্রথা বৃদ্ধির অন্যতম কারণ। অর্থের অভাবে যারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তারা মনে করে যৌতুক তাদের আর্থিক উন্নতির একটি বড় সুযোগ। আবার অনেকক্ষেত্রে যৌতুক নেওয়াকে সামাজিক মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের বংশমর্যাদা ও আভিজাত্য ফুটিয়ে তুলতে কন্যাপক্ষ যৌতুক দেয়। যৌতুকের অন্যতম কারণ হলো নারীদের পরনির্ভরশীল জীবনযাপন ও আর্থিক নিরাপত্তার অভাব। এছাড়াও শারীরিক বৈশিষ্ট্য যেমন- চেহারা, উচ্চতা, গায়ের রং ইত্যাদির কারণে অনেক সময়ই যৌতুক দিতে বাধ্য করা হয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।