সমাজজীবনে উক্ত সমস্যার প্রভাব বর্ণনা কর।
উত্তর: সমাজজীবনে উদ্দীপকে উল্লিখিত অটিজম সমস্যার প্রভাব দীর্ঘস্থায়ী ও অবশ্যাম্ভাবী। নিচে এর প্রভাব বর্ণনা করা হলো-অটিজম মানুষের জীবনব্যাপী স্থায়ী সমস্যা। যার প্রভাবে শিশুর যেমন আচরণগত সমস্যা দেখা দেয়, তেমনি শিশুর মা-বাবা অনেক ক্ষেত্রে হীনম্মন্যতায় ভোগেন এবং নিজেদের অপরাধী মনে করেন। পরিবারে পিতামাতার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলায় রূপ নেয়। অটিজম সামাজিক উন্নয়নে বাধাস্বরূপ। কেননা অটিস্টিক শিশু সমাজের জন্য বোঝা হিসেবে বিবেচিত হয়। সামাজিক মর্যাদার কথা চিন্তা করে অনেকেই অটিস্টিক শিশুকে সবার সামনে নিয়ে আসতে চান না, যা এই শিশুকে স্বাভাবিক হওয়ার পথ আরও বুদ্ধ করে। আবার অটিজমে আক্রান্ত শিশুদের সর্বদা দেখাশোনার ওপর রাখতে হয়, যা অনেক পরিবারের পক্ষে কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। অনেকে আবার অটিস্টিক শিশুকে বেঁধে রাখে, যা তাকে আরও ক্ষিপ্ত করে। অটিস্টিক শিশুর আচরণ অনেক সময় অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, অটিস্টিক শিশুরা মেধাবী হয়। সুতরাং তাদের রক্ষণাবেক্ষণ করলে উন্নয়নমুখী কিছু করা সম্ভব হলেও দেশ ও জাতির অধিকাংশই অটিজমকে উন্নয়নের বাধা মনে করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত সমস্যার প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর