উদ্দীপকের আরিফ সাহেব সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করে দ্বন্দ্ব নিরসন করবেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আরিফ সাহেব শিল্প সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করে দ্বন্দ্ব নিরসন করবেন। নিচে তা ব্যাখ্যা করা হলো-শিল্প প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা মোকাবিলায় এবং শিল্পক্ষেত্রে কর্মীদের কল্যাণের জন্য শিল্প সমাজকর্ম কাজ করে। উদ্দীপকে মালিক-শ্রমিক শ্রেণির মজুরি বৃদ্ধিজনিত কারণে যে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে, তা শিল্প সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ দ্বারা সমাধান করা। সম্ভব। একজন শিল্প সমাজকর্মী উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। সমাজকর্মী এক্ষেত্রে মালিক ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা সম্পর্কে সচেতন করে থাকবেন। তাছাড়া শ্রমিক আন্দোলনে যে মালিক পক্ষেরই ক্ষতি বেশি তা বোঝাবেন। আবার শ্রমিকদের সাথে কথা বলে তাদের দক্ষতা ও উৎপাদন শক্তি বাড়ানোর পরামর্শ দিতে পারেন। এভাবে শিল্প সমাজকর্মের জ্ঞান প্রয়োগের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা সম্ভব।তাই বলা যায়,উদ্দীপকের মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসনে শিল্প সমাজকর্মের জ্ঞান প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরিফ সাহেব সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করে দ্বন্দ্ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর