উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যে সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে সেটি হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি সামাজিক কু-প্রথা। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স কমপক্ষে ২১ বছর এবং মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে ২১ ও ১৮ হওয়ার আগে যদি বিয়ে সম্পন্ন হয় তাহলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। উদ্দীপকের সায়রার ক্ষেত্রেও তা লক্ষণীয় । উদ্দীপকে বলা হয়েছে, সায়রার বয়স মাত্র পনের বছর। প্রবাসফেরত জলিলের সাথে পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়রা। উদ্দীপকের ঘটনার মাধ্যমে আমাদের দেশের বাল্যবিবাহের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কারণ কোনো মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগেই তাকে বিয়ে দেওয়া হলে সেটি বাল্যবিবাহ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর